বারবার হত্যা
শুনেছি কথার দ্বারা নাকি খুনের থেকে ও অনেক বড় হত্যা করা যায়, কেন জানি এই খুন টা আমি বারবার করি— আমাকে হত্যাকারী বলতে পারো। এই কয়েক বছরে আমি কত খুন করেছি তার নির্দিষ্ট কোন হিসেব নাই। তার সংখ্যা হতে পারে হাজার অথবা কয়েক লক্ষ। রক্তের স্রোত বয়েগেছে, হয়েগেছে অনেক বড় একটা নদী। হুম—নদী অভিমানের নদী তৈরী হয়েছে তোমার আমার মধ্যে। যার এপারে আমি ওপারে তুমি। দেখেছো মাঝে কোন নৌকা নেই—