Posts

Showing posts from 2017

বারবার হত্যা

শুনেছি কথার দ্বারা নাকি খুনের থেকে ও অনেক বড় হত্যা করা যায়, কেন জানি এই খুন টা আমি বারবার করি— আমাকে হত্যাকারী বলতে পারো। এই কয়েক বছরে আমি কত খুন করেছি তার নির্দিষ্ট কোন হিসেব নাই। তার সংখ্যা হতে পারে হাজার অথবা কয়েক লক্ষ। রক্তের স্রোত বয়েগেছে, হয়েগেছে অনেক বড় একটা নদী। হুম—নদী অভিমানের নদী তৈরী হয়েছে তোমার আমার মধ্যে। যার এপারে আমি ওপারে তুমি। দেখেছো মাঝে কোন নৌকা নেই—

থমকে থাকা মহুর্ত

থমকে থাকা মূহুর্ত গুলো যেন এক যন্ত্রনার উৎস…. হাজারো স্মৃতি ঘুরে বেড়ায় চোখের সামনে দিয়ে, চোখ বন্ধ করলে যেন আরও স্পষ্ট হয়ে উঠে। মাঝে মাঝে সময় গুলো এমন থমকে যায় কেন..? নিজেকে কেমন একা মনে হয়, মাঝে মাঝে কেন পারিনা সময়ের স্রোতে ভেসে যেতে? শুনেছি, সময়ের সাথে নাকি সব কিছু বদলে যায়। কিন্তু, আমি পারিনা বদলাতে? আমি একাকী দাড়িয়ে থাকি সেই স্তব্ধ সময়ের দ্বারপ্রান্তে….